শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:০১ এএম
ঘুমাতে প্রচণ্ড ভালোবাসেন তিনি। ছোটবেলা বাড়িতে বকুনিও জুটেছে বিস্তর। এমনকি চাকরির ইন্টারভিউতে গিয়েও ঘুমিয়েছেন তিনি। সেই ঘুমিয়েই রেকর্ড গড়ে ফেললেন ভারতের পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের ত্রিপর্ণা। জিতে নিয়েছেন ছয় লাখ টাকা পুরস্কারও।
সম্প্রতি একটি ম্যাট্রেস কোম্পানি ঘুমানোর প্রতিযোগিতার আয়োজন করেছিল। কে কত ক্ষণ টানা ঘুমাতে পারেন, সেটাই ছিল প্রতিযোগিতা। সেখানে নাম লিখিয়েছিলেন বহুজাতিক একটি কোম্পানির কর্মী ত্রিপর্ণা। এক টানা ১০০ দিন ৯ ঘণ্টা করে ঘুমিয়ে ‘সেরা ঘুমকাতুরে’র পুরস্কার জিতে নিয়েছেন তিনি।
ত্রিপর্ণা জানান, ছোট থেকে ঘুমাতে ভালোবাসেন। এখন মার্কিন একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত আছেন তিনি। যে কারণে শ্রীরামপুরের বাড়ি থেকে কাজ করতে হলে তাকে রাত জাগতে হয়। ঘুমাতে হয় দিনের বেলা।
তবে শৈশব থেকে ঘুম নিয়ে তার নানা ঘটনা রয়েছে। কখনও বোর্ডের পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষাকেন্দ্রে ঘুমিয়ে পড়েছেন। কখনও আবার ইন্টারভিউ দিতে গিয়ে সেখানেই ঘুমিয়েছেন। আসলে ঘুম পেলেই ঘুমিয়ে পড়েন তিনি। তাই তার কাছে এমন একটা প্রতিযোগিতা বড় সুযোগ হিসেবে এসেছিল।
ত্রিপর্ণা এই ঘুমের প্রতিযোগিতার কথা জানতে পারেন অনলাইনে। ভারতের প্রায় সাড়ে পাঁচ লাখ প্রতিযোগী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে বাকিদের পেছনে ফেলে ‘সেরা ঘুমকাতুরে’ নির্বাচিত হয়েছেন তিনিই।
প্রতিযোগিতার আয়োজক কোম্পানি বলেছে, ১০০ দিনের চ্যালেঞ্জে প্রত্যেক প্রতিযোগীকে দিনে ৯ ঘণ্টা করে গভীরভাবে ঘুমাতে বলা হয়েছিল। প্রত্যেক প্রতিযোগীর ঘুমের স্কোরে দেখা যায় সবচেয়ে বেশি স্কোর পেয়েছেন ত্রিপর্ণা। তার ঘুমের স্কোর ছিল ১০০-র মধ্যে ৯৫। ফাইনালের সময় ঘুম পর্যবেক্ষণে কোম্পানির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পাঠানো হয় ত্রিপর্ণার বাড়িতে। নানা বাছবিচার করে তারা বেছে নেন ঘুমে প্রথম নির্বাচিত হওয়া ত্রিপর্ণাকে। আনন্দবাজার।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত