‘শ্রীলঙ্কার মতো সংকটের মুখোমুখি হবে না বাংলাদেশ’

bcv24 ডেস্ক    ১২:০৬ এএম, ২০২২-০৯-০৫    81


‘শ্রীলঙ্কার মতো সংকটের মুখোমুখি হবে না বাংলাদেশ’

শ্রীলঙ্কার পথে যেতে পারে বাংলাদেশ এমন শঙ্কা উড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-১৯ সংক্রমণ এবং ইউক্রেনে সংঘাত সত্ত্বেও দেশের অর্থনীতি শক্তিশালী গতিতে এগিয়ে চলছে। এছাড়া যেকোনও ঋণ নেওয়ার সময় সরকার উচ্চ পর্যায়ের পর্যালোচনা করে।

ভারত সফরে যাওয়ার আগের দিন রোববার (৪ সেপ্টেম্বর) দেশটির বার্তা সংস্থা এএনআইকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে পুরো বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলা করছে। আর এই চ্যালেঞ্জ কেবল বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়।

তিনি বলেছেন, ‘আমাদের অর্থনীতি এখনও অত্যন্ত শক্তিশালী রয়েছে। যদিও আমরা কোভিড-১৯ মহামারির মুখোমুখি হয়েছি এবং এখন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এখানে তার প্রভাব রয়েছে। কিন্তু ঋণের হারে বাংলাদেশ সর্বদা সময়মতো সব ঋণ পরিশোধ করছে। আর আমাদের ঋণের হার খুবই কম। শ্রীলঙ্কার তুলনায় আমাদের অর্থনীতির গতিপথ এবং উন্নয়ন, (পরিকল্পিত) খুব, খুব হিসেব করে নেওয়া হয়।

এ ধরনের সুবিবেচিত পদক্ষেপের কারণে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ রয়েছে বলে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, গৃহীত প্রকল্প থেকে লাভের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ কোনও ঋণ নেয়নি।

শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি পুরো বিশ্ব অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয়েছে। আমরাও হয়েছি। তবে হ্যাঁ, কিছু লোক আছেন যারা এই বিষয়টি উত্থাপন করেন। ওহ, শ্রীলঙ্কার মতো হবে বাংলাদেশ, এই হবে, সেই হবে। তবে আমি নিশ্চিত করতে পারি, সেটা (বাংলাদেশ শ্রীলঙ্কার মতো) ঘটবে না। কারণ আমরা... আমাদের সকল উন্নয়ন পরিকল্পনা, আমরা যা প্রস্তুত এবং বাস্তবায়ন করি, সর্বদাই আমরা দেখি যে এর রিটার্ন কী হবে? জনগণ কীভাবে সুবিধাভোগী হবে? অন্যথায় আমি শুধু টাকা খরচ করে কোনও প্রকল্প গ্রহণ করি না।’

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে যখনই সরকার কোনও ঋণ নেওয়ার বিষয়ে বিবেচনা করে, তখন প্রকল্পটি শেষ হলে দেশের জন্য কী পরিমাণ রিটার্ন আসবে তার পূর্বানুমাণ করার জন্য একটি সুস্পষ্ট নীতি রয়েছে। আমাদের অর্থনীতির উন্নয়ন কীভাবে হবে? জনগণ সুবিধাভোগী হবে, এটাই আমাদের অগ্রাধিকার। তাই আমরা সব পরিকল্পনা, কর্মসূচি সেভাবেই নিচ্ছি। আমরা অপ্রয়োজনীয় কোনও টাকা খরচ করি না।

শ্রীলঙ্কার অর্থনীতি ভেঙে পড়েছে এবং অনেক বিশেষজ্ঞের বিশ্বাস, দেশটির উচ্চাভিলাষী প্রকল্পগুলোতে চীনের মতো বিভিন্ন দেশের ঋণের কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে। ঋণের অর্থে গ্রহণ করা প্রকল্পগুলো থেকে সামঞ্জস্যপূর্ণ রিটার্ন পায়নি দেশটি। যে কারণে দেশটির অর্থনীতির ভঙ্গুর দশা তৈরি হয়েছে। অনেক বিশেষজ্ঞ এ ধরনের ঋণকে ফাঁদ হিসেবে উল্লেখ করেছেন, যে ফাঁদে উন্নয়নশীল দেশগুলো বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্য বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক বিভিন্ন বিষয় পরিচালনা করে সে সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করেছেন। তিনি বলেছেন, তার সরকার একেবারে নিয়মনিষ্ঠ পদ্ধতি বিবেচনার পর পরিকল্পনা গ্রহণ করে।

‘এবং আমরা পরিকল্পনা গ্রহণ করি, অত্যন্ত হিসেব-নিকেশের মাধ্যমে, আমি মনে করি, আমরা শ্রীলঙ্কার মতো একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হব না... শুধু তাই নয়, নীতিগত বিষয়েও, যে মুহূর্তে মহামারি শুরু হয়েছিল, কোভিড-১৯, আমি আমাদের জনগণকে আরও বেশি খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছিলাম, যতটা তারা খাদ্য উৎপাদন বাড়াতে পারে। এ জন্য আমরা গ্রাম পর্যায়ে সব ধরনের সহায়তা ও সেবা দিয়েছি এবং লোকজনকে উৎসাহিত করেছি।’

তিনি বলেন, আমি সবসময় তাদের সমর্থন করেছি। জনগণের কী করা উচিত সেবিষয়ে দিক নির্দেশনা দিয়েছি। আমি বলেছি, আপনার খাদ্য আপনাকেই উৎপাদন করতে হবে, যাতে আমরা অন্যের ওপর নির্ভরশীল না হই।

তবে ইউক্রেন সংঘাত বাংলাদেশের জন্য কিছু সমস্যা তৈরি করেছে বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে, এই সংঘাতের খারাপ প্রভাব রয়েছে। বিশেষ করে আমরা অন্যান্য দেশ থেকে আমদানি করি।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত