মন্ত্রিসভার প্রধান পদগুলো ঘনিষ্ঠদেরই দিচ্ছেন লিজ ট্রাস

bcv24 ডেস্ক    ০১:৪৭ পিএম, ২০২২-০৯-০৭    73


মন্ত্রিসভার প্রধান পদগুলো ঘনিষ্ঠদেরই দিচ্ছেন লিজ ট্রাস

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। মঙ্গলবারই (৬ সেপ্টেম্বর) বরিস জনসনের কাছ থেকে দায়িত্বও বুঝে নিয়েছেন তিনি। আর এর কয়েক ঘণ্টার মধ্যেই ব্রিটিশ মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করেছেন ট্রাস।


মূলত মন্ত্রিসভার প্রধান প্রধান পদগুলোতে নিজের মিত্র ও ঘনিষ্ঠদের নিয়োগ দিয়েছেন ব্রিটেনের নতুন এই প্রধানমন্ত্রী। বুধবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


প্রতিবেদনে বলা হয়েছে, বরিস জনসনের কাছ থেকে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরে কয়েক ঘণ্টার মধ্যে নিজের প্রধান মিত্রদের বড় বড় পদগুলোতে বসিয়ে পুরস্কৃত করেছেন লিজ ট্রাস। কোয়াসি কোয়ার্টেং চ্যান্সেলর হিসেবে, জেমস ক্লিভারলি পররাষ্ট্রমন্ত্রী এবং প্রীতি প্যাটেলের কাছ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন সুয়েলা ব্র্যাভারম্যান।


এছাড়া লিজ ট্রাসের ঘনিষ্ঠ বন্ধুদের একজন থেরেসি কফি যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন।


এদিকে মন্ত্রিসভায় নিজেদের জায়গা হারানো বড় নামগুলোর মধ্যে ডমিনিক রাবের নামটিও রয়েছে। সাবেক ট্রান্সপোর্ট মন্ত্রী গ্রান্ট শ্যাপস এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলেও পদ হারিয়ে ব্যাকবেঞ্চে ফিরে আসছেন। তারা ডমিনিক রাবের মতো টোরি দলের নেতৃত্বের প্রতিযোগিতায় ট্রাসের পরাজিত প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাককে সমর্থন করেছিলেন।


অন্যদিকে লিজ ট্রাসকে সমর্থন করেছিলেন নাদিন ডরিস। তিনি জানিয়েছেন, নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস তাকে সংস্কৃতি মন্ত্রী হিসাবে দায়িত্ব নিতে বললেও তিনি তা নিচ্ছেন না। কারণ তিনি সক্রিয় রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর তাই ডরিসের পরিবর্তে মিশেল ডোনেলান সংস্কৃতি বিভাগের দায়িত্ব সামলাবেন।


এছাড়া ওয়েন্ডি মর্টনকে সংসদীয় শৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রিটেনে তিনিই প্রথম নারী কনজারভেটিভ চিফ হুইপ হচ্ছেন। সাবেক আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী পেনি মর্ডান্টকে হাউস অব কমন্সের নেতা করা হয়েছে। এই কাজটি সরকারের আইন পার্লামেন্টের মাধ্যমে পাস হওয়া নিশ্চিত করে থাকে।


বিবিসি বলছে, পেনি মর্ডান্ট এবং লিজ ট্রাস টোরি নেতৃত্বে জায়গা করে নেওয়ার জন্য একটি তিক্ত যুদ্ধে লিপ্ত ছিলেন। যদিও মর্ডান্ট পরে তার প্রতিদ্বন্দ্বীকে সমর্থন দেন।


এছাড়া লিজ ট্রাসের মন্ত্রিসভায় আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন কেমি ব্যাডেনোচ, কাজ এবং পেনশন বিভাগের দায়িত্ব নিচ্ছেন ক্লো স্মিথ। একইসঙ্গে কিট মাল্টহাউস নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন।


লিজ ট্রাসের প্রথম দিকের সমর্থক জ্যাকব রিস-মগকে ব্যবসা, জ্বালানি এবং শিল্প কৌশল মন্ত্রী নিযুক্ত করা হয়েছে, সাইমন ক্লার্ক লেভেলিং আপ ডিপার্টমেন্টে এবং অ্যান-মেরি ট্রেভেলিয়ান পরিবহন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।


অন্যদিকে জর্জ ইউস্টিসের কাছ থেকে পরিবেশমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন রনিল জয়াবর্ধনে, ব্র্যান্ডন লুইস বিচার মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এবং নাদিম জাহাউই চ্যান্সেলরের দায়িত্ব ছেড়ে আন্তঃসরকারি সম্পর্ক ও সমতা মন্ত্রী হচ্ছেন।


অবশ্য লিজ ট্রাসের অধীনে যে কয়েকজন সিনিয়র মন্ত্রী তাদের পদ ধরে রাখতে সক্ষম হয়েছেন তাদের একজন প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। মূলত ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিক্রিয়া জানিয়ে প্রশংসা অর্জন করেছেন তিনি।


প্রধানমন্ত্রী লিজ ট্রাসের নতুন মন্ত্রিসভা বুধবার সকালে প্রথমবারের মতো বৈঠক করবে।


বিবিসি বলছে, ঋষি সুনাকের কোনো সমর্থককে এখন পর্যন্ত বড় কোনো পদ দেওয়া হয়নি। যদিও সুনাকের সমর্থক বলে পরিচিত মাইকেল এলিসকে অ্যাটর্নি জেনারেল হতে বলা হয়েছে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত