শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:০১ এএম
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান হুমকি দিয়ে বলেছেন, তাকে যদি কারাগারে পাঠানো হয়, তাহলে তিনি আরও বিপজ্জনক হয়ে উঠবেন। একই সঙ্গে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাসবাদের মামলার শুনানির সময় বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন
গত ২০ আগস্ট দলীয় সমাবেশে ইসলামাবাদ হাইকোর্টের এক নারী বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দায়ের হয়েছে। ইসলামাবাদের সদর ম্যাজিস্ট্রেট আলী জাভেদের অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার মামলার শুনানিতে অংশ নিতে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ইসলামাবাদের হাইকোর্টে যান ইমরান খান। ওই দিন দুপুর থেকে আদালতে শত শত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয় বলে দেশটির সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে।
ইমরান খান বানিগালার বাসভবন ছাড়ার আগেই পিটিআইয়ের কয়েকজন নেতা আদালতে পৌঁছান। কিন্তু রেজিস্ট্রারের অফিসের সরবরাহ করা তালিকায় নাম না থাকায় নিরাপত্তা কর্মকর্তারা পিটিআইয়ের নেতা ফাওয়াদ চৌধুরী, শেহজাদ ওয়াসিম ও অন্যান্যদের আদালতে প্রবেশে বাধা দেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান আদালতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনীর ব্যাপক উপস্থিতি নিয়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেন। তবে গণমাধ্যমের সঙ্গে বেশি কথা বলতে রাজি হননি তিনি। কারণ হিসেবে বলেন, তার মন্তব্যকে আদালত ভুলভাবে ব্যাখ্যা করতে পারে।
তিনি বলেন, ‘প্রত্যেকটি মন্তব্যের একটি প্রেক্ষাপট আছে। দেশ দিন দিন পেছনের দিকে যাচ্ছে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিবেদন তা দেখিয়েছে। তারা যা খুশি করতে পারেন। চলমান অস্থিতিশীলতার একমাত্র সমাধান নতুন নির্বাচন।’
আদালত অবমাননার মামলায় তার বিরুদ্ধে আদালত অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান বলেন, তিনি নারী বিচারক সম্পর্কে আদালতে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে চেয়েছিলেন, কিন্তু তাকে কোনও সুযোগ দেওয়া হয়নি।
এছাড়া দেশটির বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরীফের ঘনিষ্ঠ এক কর্মকর্তার সঙ্গে গোপন সাক্ষাতের খবর নাকচ করে দিয়েছেন ইমরান খান। সন্ত্রাসবাদের মামলায় সাবেক এই পাক প্রধানমন্ত্রী বর্তমানে জামিনে আছেন। আগামী ১২ সেপ্টেম্বর তার জামিনের মেয়াদ শেষ হবে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত