বাবা পরিকল্পনাকারী, ছেলে দস্যু সর্দার

bcv24 ডেস্ক    ১১:৫৩ পিএম, ২০২২-০৯-১০    61

বাবা পরিকল্পনাকারী, ছেলে দস্যু সর্দার

বঙ্গোপসাগর ও বাঁশখালীতে টানা ৪৮ ঘণ্টা অভিযান চালিয়ে র‍্যাব ১২ দস্যুকে গ্রেপ্তার করেছে। র‍্যাবের দাবি, দস্যু কার্যক্রমের পরিকল্পনাকারী আনসার মাঝি। তিনি বাঁশখালীর বড়গুনা এলাকার একজন স্থানীয় মেম্বার। তিনি নিজের ছেলে আনোয়ারকে দস্যুদের সর্দার বানিয়ে বোট ডাকাতি করার জন্য সাগরে পাঠান। 

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চান্দগাঁও ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ১২ দস্যুকে গ্রেপ্তারের বিষয়টি জানান র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ। তিনি বলেন, সাগরে তিনটি বড় জলদস্যু গ্রুপ কাজ করছে। একটি বাঁশখালী গ্রুপ নামে পরিচিত। এ গ্রুপের দস্যুদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া, পেকুয়া ও মহেশখালী গ্রুপ নামে আরও দুটি গ্রুপ রয়েছে। 

তিনি আরও বলেন, বাঁশখালী গ্রুপে মাছ লুটের সঙ্গে জড়িত তিনটি চক্র কাজ করে। সাগরে আনোয়ার হচ্ছে সবার সর্দার। সবাইকে সংঘটিত করেছেন তিনি। তাদের ডাকাতি করার নির্দেশ দিয়েছেন আনসার মেম্বার। আনসার মেম্বারকে অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করছি। 

একটি চক্র মাছ লুট করে বাঁশখালীতে নিয়ে আসার পর আরেকটি চক্র মাছ বিক্রি করার দায়িত্ব পালন করে। বাঁশখালীতে চোরাই মাছ বিক্রি চক্রের কয়েকজন সদস্য রয়েছে। আরেক চক্রের কাজ হচ্ছে লুটের মাছ কম দামে কেনা। সেই চক্রটিকেও বের করার চেষ্টা করা হচ্ছে। 

অভিযানের বর্ণনা দিয়ে র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ বলেন, গত ২৭ আগস্ট চট্টগ্রামে সাগরে ৯টি মাছ ধরার নৌকায় ডাকাতি হলে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নিয়ে র‍্যাব তদন্ত শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব বিশেষ সংবাদের মাধ্যমে জানতে পারে যে, একটি নৌকা দিয়ে সাগরে বিভিন্ন নৌকায় ডাকাতি করা হচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর দুইটি আভিযানিক দল ও র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার একটি আভিযানিক দলের সমন্বয়ে গভীর সমুদ্রে গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু করে দীর্ঘ ৪৮ ঘণ্টার অভিযান চালানো হয়। এ সময় দস্যুতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ১২ জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে আনসারের ছেলে আনোয়ারও রয়েছেন। তারা সমুদ্রে বিভিন্ন নৌকায় ডাকাতির কথা স্বীকার করেছেন।

জলদস্যুদের কাছ থেকে একটি বোট, তিন হাজার পিস ইলিশ মাছ, মাছ ধরার জাল, তিনটি ওয়ান শুটারগান, একটি চাইনিজ কুড়াল, ১৬টি দা ও ছুরি, একটি বাইনোকুলার, চারটি টর্চ লাইট, দুটি চার্জ লাইট, দুটি হ্যান্ড মাইক, ৭০টি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। 

আনোয়ারের বিরুদ্ধে বাঁশখালী থানায় তিনটি মামলা রয়েছে। এ ছাড়া আসামিদের বিরুদ্ধে জলদস্যুতা, সন্ত্রাসী, ডাকাতি, দুর্ধর্ষ চাঁদাবাজি, হত্যাচেষ্টা এবং অপহরণকারী সংক্রান্তে একাধিক মামলা রয়েছে। আনসার মেম্বার পালিয়ে গেছেন, তাকে অচিরেই গ্রেপ্তার করা হবে। 

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত