কফিনবন্দি রানির চূড়ান্ত বিদায়ের যাত্রা শুরু

bcv24 ডেস্ক    ০৮:৩৫ পিএম, ২০২২-০৯-১১    67


কফিনবন্দি রানির চূড়ান্ত বিদায়ের যাত্রা শুরু

জীবনের সব হিসাব চুকিয়ে শেষ বারের মতো নিজের পছন্দের স্কটিশ বাসভবন বালমোরাল ক্যাসেল ছাড়লেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তার নিথর দেহবাহী কফিন রোববার স্কটল্যান্ডের স্থানীয় সময় সকাল ১০টার দিকে বালামোরাল থেকে যাত্রা শুরু করেছে।


ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, বালমোরাল ক্যাসেল থেকে রানির কফিনবাহী গাড়ি ছয় ঘণ্টার যাত্রা শেষে স্কটিশ রাজধানী এডিনবার্গে পৌঁছাবে। সাতটি গাড়ির বহর রানির স্কটিশ বাসভবনের সদর দরজা ছেড়েছে স্থানীয় সময় সকাল ১০টা ৭ মিনিটে।


এডিনবার্গের বালাটার গ্রামে যাবে রানিকে বহনকারী গাড়ি। এর মধ্য দিয়ে রানির চিরবিদায়ের যাত্রা শুরু হলো, যা আগামী ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে শেষ হবে।


বিবিসি বলছে, শেষ বারের মতো রানিকে শ্রদ্ধা জানাতে সড়কে সড়কে মানুষের বিশাল সমাবেশ দেখা গেছে। সড়কের দুই পাশে হাজার হাজার জনতা হাতে ফুল নিয়ে অশ্রুশিক্ত নয়নে রানির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।


স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন বলেছেন, রানি শেষ বারের মতো তার প্রিয় বালমোরাল ছেড়ে চলে গেলেন, এটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক এক মুহূর্ত।


সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আজ, তিনি এডিনবার্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন, স্কটল্যান্ড অনন্য এক নারীকে শ্রদ্ধা জানাবে।’


ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বের অবসান ঘটে গত বৃহস্পতিবার তার চিরবিদায়ের মাধ্যমে। এর পর থেকে তার মরদেহ ছিল স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলের বলরুমে। সেখান থেকে রানির মরদেহবাহী কফিন রোববার যাত্রা শুরু করেছে; যা আগামী মঙ্গলবার লন্ডনে পৌঁছাবে।


রাষ্ট্রীয় মর্যাদায় আগামী ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। সর্বসাধারণের সম্মান জানানোর জন্য সমাহিত করার ৪ দিন আগে থেকেই তার দেহ রাখা হবে ওয়েস্টমিনিস্টার হলে। পরে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবে এলাকার সেইন্ট পল গির্জার পাশে সমাহিত করা হবে রানিকে। 


মা রানি এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের রাজতন্ত্রের উত্তরাধিকারী প্রিন্স চার্লস তার স্থলাভিষিক্ত হন বৃহস্পতিবারই। শনিবার ব্রিটেনের সেন্ট জেমসেস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিল রানির উত্তরাধিকার ঘোষণা করে। এ সময় ঘোষণাপত্রে স্বাক্ষর করেন  রাজতন্ত্রের উত্তারাধিকারী উইলিয়াম। আর তা প্রত্যক্ষ করেন তার স্ত্রী ক্যামিলা এবং ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত