বাংলাদেশ-কম্বোডিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আশা

bcv24 ডেস্ক    ০৯:১২ পিএম, ২০২২-০৯-২৩    58

বাংলাদেশ-কম্বোডিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আশা

বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে সম্মত হয়েছে বাংলাদেশ ও কম্বোডিয়া। এর ফলে দেশ দুটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করতে পারে বলে আশা করা হচ্ছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। এ বৈঠকে তারা বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে সম্মত হয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।   

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার সঙ্গে এফটিএ-র জন্য তার আগ্রহ প্রকাশ করেছেন এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন এই প্রস্তাবে সম্মত হয়েছেন। 

বৈঠকে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। 

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী কম্বোডিয়া থেকে বাংলাদেশে চাল রপ্তানির বিষয়ে  আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশকে কম্বোডিয়ায় কৃষি ও ভৌত অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আমন্ত্রণও জানান তিনি। 

হুন সেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন যে, আসিয়ানের চেয়ারম্যান হিসেবে কম্বোডিয়া রোহিঙ্গা সমস্যা সমাধানে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে। 

এছাড়া প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক আন্তোনিও ভিতোরিনোর সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। 

এ বৈঠকে প্রধানমন্ত্রী আইওএম মহাপরিচালককে বলেছেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কোভিড মহামারি এবং ইউক্রেন যুদ্ধের কারণে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সেগুলো মোকাবিলায় কার্যকর সুপারিশ করে অভিবাসী প্রেরণকারী দেশগুলোকে সহায়তা করতে পারে বাংলাদেশ।  

লিবিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশে পাচারের শিকার বাংলাদেশিদের প্রত্যাবাসনে সহযোগিতার জন্য আইওএমকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।  

আইওএম মহাপরিচালক অভিবাসীদের কল্যাণে বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ও আইওএমের মধ্যে সহযোগিতার ক্ষেত্র ভবিষ্যতে আরও প্রসারিত হবে। 

পরে প্রধানমন্ত্রী কসোভোর প্রেসিডেন্ট ভজোসা ওসমানী-সাদ্রিউয়ের সঙ্গে আরেকটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও কসোভোর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়। 

অন্যদিকে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারাও একই স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। 

সূত্র : বাসস।  

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত