পরীক্ষার হলে ফেসবুক লাইভ, কেন্দ্র সচিবসহ চারজনকে অব্যাহতি

bcv24 ডেস্ক    ১১:৪১ পিএম, ২০২২-০৯-২৪    74

পরীক্ষার হলে ফেসবুক লাইভ, কেন্দ্র সচিবসহ চারজনকে অব্যাহতি

গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার কক্ষে মোবাইল ফোন ব্যবহার করে ফেসবুক লাইভ করার ঘটনায় দুই শিক্ষার্থীসহ ওই কেন্দ্রের সচিব, সহকারী কেন্দ্র সচিব ও দুই প্রত্যবেক্ষককে (শিক্ষক) তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার বিকালে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার এবং রাত সাড়ে ৮টায় কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র সচিব, দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

তিনি জানান, পরীক্ষার হলে শিক্ষার্থী ফেসবুক লাইভ করায় হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে প্রথমে অভিযুক্ত দুই ছাত্রকে এবং পরে  প্রধান শিক্ষক ওই কেন্দ্রের কেন্দ্র সচিব আবদুল হান্নান সজল ও সহকারী কেন্দ্র সচিব রওশন হাসান রুবেলকে কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন কেন্দ্র সচিব হিসেবে গাজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজ উদ্দিন ও সহকারী কেন্দ্র সচিব হিসেবে আলহাজ মোসলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম তালুকদার ও শৈলাট উচ্চ বিদ্যালয়ের কামরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার গণিত পরীক্ষা চলাকালীন উপজেলার হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৯নং কক্ষের ৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালীন ধনুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের পরীক্ষার্থী রাকিব হাসানের মোবাইল থেকে আব্দুল্লাহ্ আল মামুনের ফেসবুক আইডি ব্যবহার করে পরীক্ষা কক্ষের দৃশ্য ফেসবুকের লাইভে প্রচার করে। বিষয়টি শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঢাকা শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে শনিবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই কেন্দ্রে যান। ভিডিও চিত্র দেখে আট পরীক্ষার্থী এবং দুই কক্ষ পরিদর্শককে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে পরীক্ষার্থী রাকিব হাসানের সাথে থাকা মোবাইল দিয়ে আব্দুল্লাহ্ আল মামুনের ফেসবুক আইডি ব্যবহার করে ফেসবুকে লাইভ করার বিষয়টি সত্যতা পায়। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিন জানান, তদন্তে দুই পরীক্ষার্থী রাকিব ও আব্দুল্লাহ্ আল মামুন পরীক্ষা হলে ফেসবুক লাইভ করার সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় ওই দুই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও ওই দিন শৈলাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফসার উদ্দিন ও আমিনুল ইসলামকে পরীক্ষাকেন্দ্রিক সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে শোকজ করা হয়েছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত