প্রমিমেন্ট প্রত্যয়ের জমকালো বৈশাখী আয়োজন

bcv24 ডেস্ক    ১২:০০ এএম, ২০১৯-০৪-৩০    871


প্রমিমেন্ট প্রত্যয়ের জমকালো বৈশাখী আয়োজন

টরন্টোর সকালের বাতাসে এখনও শীতের কনকনে আমেজ কেটে ওঠে নি। কিন্তু যতই দিন গড়ায় ততই বসন্ত যেন জোড় করে নিজের অধিকার আদায় করে নিতে চায় আর তাই রাস্তার পাশের ছোট খাট ড্যাফোডিলের লুকানো হলুদ ফুল হঠাৎ করেই  চোখে পড়ে। তবে আমরা বাঙালী। 

টরোন্টতে বসবাস করলেও মন পড়ে থাকে ফেলে আসা নিজ দেশের রূপ, ঋতু, গন্ধ ও রসে। বাঙালীয়ানার সর্ববৃহৎ উৎসব বৈশাখের আগমনকে কেন্দ্র করে একদিকে যেমন নতুন মন নিয়ে নতুন উৎসাহে নতুন বছরকে বরন করা হয়, তেমনি অন্যদিকে ব্যবসায়ীদের সৌভাগ্যের হালখাতা শুরু করা হয়। 

বাঙালীর প্রিয় মাছ ইলিশ, পিঠা, মেহেদির রং, লাল সাদা শাড়ী ও রমনা বটমূল সবকিছু মিলিয়েই আমরা নব উদ্যমে শুরু করি আমাদের বছর।আর আমরা যারা দেশ ও আপনজনদের থেকে বহু দূরে থাকি তাদের সম্বল দেশের পহেলা বৈশাখের কাছাকাছি কোনও সময়ে এই উৎসবে যোগদান করা।

এই উদ্দিপনাকে ঘিরে নতুন বছর ১৪২৬ কে বরন করার জন্য কানাডার সবচেয়ে জনবহুল নগরী টরোন্টোতে প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন “প্রমিনেন্ট প্রত্যয়” গত ২৭ এপ্রিল, ২০১৯ আয়োজন  করে এক জাঁকজমকপূর্ণ বৈশাখী অনুষ্ঠান। ২০১৭ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি দেশিয় সংস্কৃতিকে এই বিদেশের মাটিতে ধরে রাখার প্রয়াসে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রথম থেকেই।সভাপতি রফিক পাটোয়ারী বলেন - “আমাদের বাঙালিদের কাছে পরিবার হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 

image

প্রত্যেকটি সদস্য এখানে পরিবার হিসেবে যোগদান করে এবং সপরিবারে কমিউনিটির সাংস্কৃতিক চর্চার জন্য কাজ করে থাকে।”

সেক্রেটারী মাসুদা পলি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন এবং তিনি বলেন- “ একটি যুগোপযোগী বাঙালী অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনের জন্য প্রয়োজন বিশেষ ঐক্য এবং সম্মিলিত প্রচষ্টা যা আমাদের চলার পথে শক্তি যুগিয়েছে।”

প্রমিনেন্ট প্রত্যয়ের প্রতিটি সদস্যের অংশগ্রহনে অনুষ্ঠানটি চমৎকারভাবে উপস্থাপিত হয়।

বর্ষবরনের এই অনুষ্ঠানটি দু’টি ভাগে বিভক্ত করা হয়।দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় প্রথম পর্ব। 

রমনা বটমূলের বৈশাখী আয়োজনকে স্মরন করে মন্চে বসে দেশের বাউল গান পরিবেশন করেন শিল্পীরা।কোরাস গান পরিবেশন করেন লাল সাদায় রাঙানো প্রত্যয়ীরা।এর মাঝে উল্লেখ করা যেতে পারে একক সংগীত পরিবেশন করেন অত্যন্ত গুনি একজন ক্লসিকাল শিল্পী ফারুক মোহাম্মদ। মূল ধারা সংগীত জগতে তিনি অতি পরিচিত নাম এবং দর্শক মুগ্ধভাবে তাঁর গান শোনেন। আরও ছিলেন শহরের জনপ্রিয় শিল্পী সুনীতি দাসের পরিবেশনা। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাচিকশিল্পী কামরান করিমের আবৃত্তি সকলের মন জয় করে।মনমাতানো দেশের গান দিয়ে শেষ হয় এই পর্বের।

পরবর্তী ভাগের অনুষ্ঠান সাজানো হয় যুগের সাথে তাল মিলিয়ে। যেখানে আধুনিক সংগীত পরিবেশন করেন ফেরদৌসী গুলবাহার, রিদী, মম কাজী এবং টরন্টোর জনপ্রিয় ককিলকন্ঠী শিল্পী তাজনীন সোহানা মৌসুমী। অনুষ্ঠানে আবৃত্তি করেন শাহীন পারভীন, বিখ্যাত লাইফ কোচ ও কমিউনিটির জনপ্রিয় মুখ শেখ নাহার।

প্রমিনেন্ট প্রত্যয়ের আর একটি লক্ষ্য হল নতুন প্রজন্মকে অনুপ্রানীত করা। একঝাঁক শিশু, নবীন ও তরুনদের প্রানচন্চল নৃত্যের বিভিন্ন পরিবেশনায় দর্শকদের হৃদস্পন্দন বেড়ে যায়।রাইসা চৌধুরী যন্ত্রসংগীতের মাধ্যমে এবং প্রিয়ন্তী রহমান জনপ্রিয় বাংলা গানের সাথে অসাধারন নাচ পরিবেশন করেন। বিপ্লব কর নিয়ে আসেন তার ছোট্ট বন্ধুদের আর আধুনিক নাচ পরিবেশন করেন অত্যন্ত গুনি নৃত্যশিল্পী আসিফ প্রকাশ এবং দিশা।

অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শব্দ পরিচালনার দায়িত্বে ছিলেন প্রতিভাধর জনাব মোহাম্মদ মামুনুর রশিদ। তিনি যেমন মনমাতানো বাঁশির সুরে সবার হৃদয় ছুঁয়েছেন, তেমনি সবার গানের সুর, তবলা দিয়ে প্রতিটি পরিবেশনাকে শ্রুতিমধুর করে তুলেছেন।

অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষনীয় পর্ব ছিল “প্রমিনেন্ট প্রত্যয় ফ্যাশন শো” - বিয়ে এবং বধু বিষয়টিকে অতি নান্দনিকতার সাথে তুলে ধরা হয়েছে এই পর্বে। 

অনুষ্ঠানটির সঞ্ঝালনার দায়িত্বে ছিলেন শহরের নবাগত এবং বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক, সংবাদ পাঠক এবং গুনি বাচিকশিল্পী কামরান করিম ও মম কাজী। তাদের প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও উপভোগ্য। 

প্রমিনেন্ট প্রত্যয়ের সদস্যদের মাঝে মাসুদা পলি, মামুনুর রশিদ, কামরান করিম, মম কাজী, রিদি, ভানু দাদা,তাহমিনা আক্তার, তুলি, রোকেয়া পারভিন, রুমা ডি ক্রুজ, সুলতানা পারভিন, ফেরদৌসী গুলবাহার, ফারুক, সুনীতি,মিতা রহমান,রিমির অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

অনুষ্ঠানটিকে সফল করার জন্য প্রচার সম্পাদক রিমি, সংস্কৃতিক সম্পাদক তাহমিনা, কোষাধক্ষ্যা জিনাত জাহান তুলি ও রিফ্রেশমেন সম্পাদক রোকেয়া পারভিনের অনেক পরিশ্রম করেন। অনুষ্ঠানটার প্রচারে এবং অতিথি আপ্যায়নে কমিউনিটির প্রিয় মুখ সানি মীর অক্লান্ত পরিশ্রম করেন।

অনুষ্ঠানটিকে সফল করার জন্য আখলাক হোসেন, মজিবর রহমান, আব্দুল আওয়াল ও সোহেল শাহরিয়ার বিশেষ ভূমিকা পালন করেন।

৩৪৫৭ ড্যানফোর্থ এভিনিউ এ অবস্থিত ভাসাভি’স নাহিদ’স কালেকশনের কর্নধার ও প্রমিনেন্ট প্রত্যয়ের উপদেষ্টা নাহিদ আক্তার তাঁর ফ্যাশন হাউজের শাড়ী দিয়ে সাজিয়েছিলেন প্রত্যয়ী সব নারীদের।অনুষ্ঠানটিকে নানা প্রতিকুলতার মাঝ দিয়ে সফলকাম করার পেছনে তাঁর অবদান সবচেয়ে বেশি। বাঙালী কমিউনিটির সুখে দু:খে তিনি সবসময়ই যা কিছু ভালো তাদের সাথে যুক্ত থেকেছেন এবং থাকবেন বলে আশা করি। 

মজাদার পিঠার পসরা, মেহেদি আঁকা ও দুস্থ মেয়েদের হাতে তৈরী কাপড়ের সম্ভার এনে দিয়েছিল বৈশাখী মেলার আমেজ।আর দর্শকরাও তাই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনার পরেও উপস্থিত থেকে উৎসাহ যুগিয়ে গেছেন প্রত্যয়ীদের মাঝে। বিদেশের মাটিতে দেশীয় এ অনুষ্ঠান সত্যিই ভূয়সী প্রশংসার যোগ্য।


রিটেলেড নিউজ

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

bcv24 ডেস্ক

আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

bcv24 ডেস্ক

মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

bcv24 ডেস্ক

কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

bcv24 ডেস্ক

প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

bcv24 ডেস্ক

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

bcv24 ডেস্ক

পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত