শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:১০ এএম
বঙ্গোপসাগরের সুন্দরবনের কচিখালী এলাকায় এফবি শহিদ নামের ট্রলারের জেলের জালে ধরা পড়েছে ৩ কেজি ওজনের একটি রাজা ইলিশ। মাছটি সাড়ে ৯ হাজার টাকায় কিনে নেন শহিদ মোল্লা নামের এক পাইকার।
রোববার সকাল ১০টার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে ওই রাজা ইলিশ মাছটি বিক্রি করতে নিয়ে আসেন এফবি শহিদ ট্রলারের মালিক ও মাঝি শহিদুল ইসলাম।
ট্রলার মালিক শহিদুল ইসলাম জানান, ৩ দিন আগে পাথরঘাটা ঘাট থেকে সুন্দরবনের কচিখালী এলাকায় মাছ শিকার করতে যান তারা। রাতে ওই এলাকায় জাল ফেলে অপেক্ষা করছিলেন তারা। রোববার ভোরের দিকে জাল টানতে গেলে অন্যান্য মাছের সঙ্গে ৩ কেজি ওজনের রাজা মাছটি উঠে আসে। তখন তাদের জালে আরও ২শ পিস ইলিশ মাছ পান।
স্থানীয় পাইকার শহিদ মোল্লা জানান, সকালে জেলে মো. শহিদুল ইসলামের জালে ৩ কেজি ওজনের একটি রাজা ইলিশ বিএফডিসির ঘাটে আসলে লোকজন ও পাইকাররা মাছটিকে কেনার জন্য ঘিরে ধরে পরে। আড়তদার ছগির মিয়া নিলাম ডাকা শুরু করেন এবং নিলামে সর্বোচ্চ দামে সাড়ে ৯ হাজার টাকায় আমি মাছটি কিনে নিই। কিনে নেওয়া ইলিশটি ঢাকায় পাঠালে ২-৩ হাজার টাকা লাভ হবে বলে জানান তিনি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এ বছর একের পর এক নিম্নচাপ অব্যাহত থাকায় জেলেদের জালে ইলিশ কম ধরা পড়লেও মাঝে মধ্যে জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। আর ওজন বেশি হওয়ায় মাছটিকে রাজা ইলিশ বলে থাকি। আশা করছি সামনের সময়ে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত