সেই অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

bcv24 ডেস্ক    ১১:২৫ পিএম, ২০২২-০৯-২৬    75

সেই অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজের রেজুলেশন খাতাসহ প্রয়োজনীয় কাগজপত্র অধ্যক্ষের বাড়িতে থাকায় সভা বাতিল করে চলে গেলেন জেলা প্রশাসক। সোমবার কলেজের পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি কলেজে আয়োজিত সভা বাতিল করেন।

সভায় পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ওলিউজ্জামান, দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহাসান আলী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুচি রাণী সাহাসহ পরিচালনা পরিষর্দসের সদস্যরা উপস্থিত ছিলেন।  

সোমবার বহুল প্রচারিত দৈনিক যুগান্তরে ‘দেলদুয়ারে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজ, অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি জানান, দীর্ঘদিন যাবত অধ্যক্ষ কলেজের সভা ডাকেন না। পরে তিনি (জেলা প্রশাসক) উদ্যোগ নিয়ে সভা ডাকার নির্দেশ দিয়েছিলেন। অধ্যক্ষের মাধ্যমে কলেজ পরিচালনা পরিষদের সভার আয়োজন করা হয়েছিল। পরিচালনা পরিষদের সব সদস্যের উপস্থিতিতে গত সভার কার্যবিবরণী চাওয়া হলে অধ্যক্ষ মো. লোকমান হোসেন জানান, তিনি কোনো কাগজপত্র আনেননি। কারণ জানতে চাইলে অধ্যক্ষ জানান, কাগজপত্র তার বাড়িতে। কলেজের কাগজপত্র বাড়িতে থাকার বিষয়ে অধ্যক্ষ জানান, সেই কারণ তো তিনি জানেন না। 

জেলা প্রশাসক আরও জানান, ধারণা করা হচ্ছে কলেজের হিসাবে গরমিল থাকায় তিনি কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমি সভাপতি হিসেবে তার বিরুদ্ধে দুদকে পত্র লিখব। দুদক তদন্তপূর্বক বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে।

কলেজের শিক্ষকরা জানান, কলেজের পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক গত ৮ মে একটি অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি গঠন করা হয়। হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আহসান হাবিব, কারিগরি শাখার সহকারি অধ্যাপক মো. হযরত আলী ও প্রভাষক মো. আশরাফ হোসেনকে অডিট কমিটির সদস্য করা হয়। গত ২ জুন অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি তাদের প্রতিবেদন অধ্যক্ষ বরাবর দাখিল করেন।

প্রতিবেদন উল্লেখ রয়েছে, গত তিন বছরের অধ্যক্ষ এক কোটি ৬৬ লাখ ১৬ হাজার ২২৬ টাকার মধ্যে এক কোটি ১১ লাখ ৮০ হাজার ২৮৬ টাকা চেকের মাধ্যমে খরচ করেছেন। অপরদিকে তিনি সভাপতিকে অবগত না করে সেখানে ৫৪ লাখ ৩৫ হাজার ৯৪০ টাকার নগদে খরচ করেছে। কিন্তু নগদে খরচ করার কোনো নিয়ম নেই বলে অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন উল্লেখ করেছেন। চেকের মাধ্যমে এক কোটি ১১ লাখ ৮০ হাজার ২৮৬ টাকা খরচ করেছেন।

সেখানে শিক্ষকের বাড়ি ও উৎসব ভাতা বাবত ৮৭ লাখ ৩৭ হাজার ৪৯৮ টাকার খরচ সুনির্দিষ্ট তথ্য থাকলেও বাকি প্রায় ২৫ লাখ টাকার সুনির্দিষ্ট কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। এটা নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে। তার অনুগত শিক্ষক দ্বারা গঠিত নিরীক্ষা কমিটির প্রতিবেদনেই এই অনিয়ম। যদি সঠিক তদন্ত করা হয় তাহলে অনিয়মের পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে শিক্ষকরা জানিয়েছেন। 

এ বিষয়ে অধ্যক্ষ মো. লোকমান হাসান বলেন, আপনি এ বিষয়ে ডিসিকে জিজ্ঞেস করেন বলেই ফোন কেটে দেন। 

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত