মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৩:১৬ এএম
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই বিএনপির সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিকালে বিএনপি থেকে নির্বাচিত চারজনের শপথ নেওয়ার পর নানামুখী আলোচনার মধ্যে রাতে এক সংবাদ সম্মেলনে এসে একথা জানান তিনি।
শপথ নিয়ে হারুনুর রশীদও বলেছিলেন, তারা তারেক রহমানের নির্দেশেই শপথ নিয়ে সংসদে যাচ্ছেন।
ফখরুল আরও বলেন, রোববার দলের স্থায়ী কমিটির বৈঠকে দলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া হয়েছে।
একাদশ সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তোলার পর বিএনপি এতদিন বলে আসছিল, তাদের দল থেকে নির্বাচিত ছয়জনের কেউ শপথ নেবেন না বলেই দলের সিদ্ধান্ত হয়েছে।
সোমবার বিকালে চারজন শপথ নেওয়ার ঘণ্টাখানেক আগেও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ওই সিদ্ধান্তের কথাই বলেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, শপথ নিতে বিএনপির সংসদ সদস্যদের চাপ দিচ্ছে সরকার।
বিএনপির সিদ্ধান্ত নেওয়ার দলের স্থায়ী কমিটি তারেককে দিয়েছে বলে প্রকাশিত খবরেরও প্রতিবাদ জানিয়েছিলেন রিজভী। তিনি বলেছিলেন, কারও একক নির্দেশে বিএনপি পরিচালিত হচ্ছে না।
নয়া পল্টনে রিজভীর সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে উল্টো কথাই শোনালেন ফখরুল।
তিনি বলেন, গণতান্ত্রিক ধারার অংশ হিসেবে সীমিত সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহারের অংশ হিসেবে শপথ নেওয়ার ‘সিদ্ধান্ত দিয়েছেন’ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক।
বিএনপি থেকে নির্বাচিত ছয়জনের মধ্যে পাঁচজন শপথ নিলেও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত মহাসচিব ফখরুল এখনও শপথ নেননি।
দলের সিদ্ধান্ত হলে ফখরুল কখন শপথ নিচ্ছেন, তা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, “সময় মতোই আপনারা জানতে পারবেন।”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত