শেষবারের মতো টিকা নেওয়ার সুযোগ দিল সরকার

bcv24 ডেস্ক    ১০:৫১ পিএম, ২০২২-০৯-২৭    69

শেষবারের মতো টিকা নেওয়ার সুযোগ দিল সরকার

বার বার তাগাদা, বিশেষ ক্যাম্পেইন করার পরও অনেক মানুষ টিকাদানে খুব-একটা সাড়া দিচ্ছেন না। এখনো কয়েক কোটি মানুষ টিকার বাইরে রয়েছেন। এ অবস্থায় দেশে মজুত প্রথম ও দ্বিতীয় ডোজের টিকার মেয়াদ আগামী মাসেই শেষ হয়ে যাচ্ছে। 

সরকারের তথ্য বলছে, এখন পর্যন্ত প্রায় ৩০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। দেশের ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা পূরণ হলেও কয়েক কোটি মানুষ এখনো টিকার বাইরে। তাই আগামীকাল (বুধবার) সারা দেশে শেষবারের মতো সপ্তাহব্যাপী গণটিকা ক্যাম্পেইন শুরু করছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর।২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত গণটিকা ক্যাম্পেইন চলবে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দেশের অধিকাংশ মানুষ টিকা নিলেও এখনো কোটিরও বেশি মানুষ প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ডোজ নেননি। তাদের জন্য যে টিকার মজুত রয়েছে- তার কার্যকারিতা আগামী অক্টোবরে শেষ। তাই শেষবারের মতো সুযোগ দিতেই এই ক্যাম্পেইন শুরু করা হচ্ছে। 

সরকারের টিকাদান কর্মসূচির সদস্য সচিব ডা. মো. শামসুল হক গণমাধ্যমকে বলেন, শেষবারের মতো টিকার বাইরে থাকাদের সুযোগ দেওয়া হচ্ছে।তারপরও না নিলে সেই দায় রাষ্ট্রের নয়, ব্যক্তির।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে ২৯ কোটি ৮৬ লাখ ২৪ হাজার ডোজ টিকা দিয়েছে সরকার। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৭৯ দশমিক ৪৯ শতাংশ, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৩ দশমিক ৭২ শতাংশ এবং বুস্টার ডোজ নিয়েছেন মাত্র ২৭ শতাংশ মানুষ।

গত ২৬ জুলাই ডা. মো. শামসুল হক বলেছিলেন, মজুত থাকা প্রথম ও দ্বিতীয় ডোজের টিকার মেয়াদ নভেম্বরের প্রথমেই শেষ হবে। তাই এই সময়ের পর আর এসব টিকা দেওয়া হবে না।

তার ওই ঘোষণার পর দুই দফায় গণটিকা ক্যাম্পেইন করলেও প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি। এ অবস্থায় শেষবারের ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত আরও একটি ক্যাম্পেইনের সিদ্ধান্ত নেওয়া হলো।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত