মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৩:১৭ এএম
ফ্লেক্সিলোডের দোকানে ইয়াবা রাখার অভিযোগ এনে এক ব্যবসায়ীকে আটক করে ময়মনসিংহের গৌরীপুর থানার পাঁচ পুলিশ সদস্য। পরে তাঁকে বেদম মারধর করা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারান। কিন্তু স্থানীয়দের বিষয়টিতে সন্দেহ হয়। তারা পুলিশকে চ্যালেঞ্জ করে। পরে ওই দোকানে থাকা সিসি ক্যামেরায় দেখা যায়, পুলিশ সদস্যরাই সেখানে কৌশলে ইয়াবা রেখে দোকানিকে ফাঁসানোর চেষ্টা করে। এরপরই উত্তেজিত জনতা পুলিশ সদস্যদের আটকে রেখে তাদের বিচার দাবি করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
এমনটাই দাবি করেছেন গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল আমিন জনি। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে রামগোপালপুর বাজারের ফ্লেক্সিলোড ব্যবসায়ী খোকন মিয়ার দোকানে।
গৌরীপুর থানার ওসি আবদুল্লার আল-মামুন গত রোববার মধ্যরাতে গণমাধ্যমকে বলেন, যদি পুলিশ সদস্যদের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ সত্য হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাত ১২টার দিকে থানা থেকে পুলিশ গিয়ে পাঁচজনকে নিয়ে এসেছে। তাঁরা হলেন- উপপরিদর্শক (এসআই) আবদুল আওয়াল, এসআই আনোয়ার, সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিন, এএসআই কামরুল ও কনস্টেবল আল-আমিন।
ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল আমিন জনি আরো জানান, রাত সাড়ে ১০টার দিকে পুলিশ সদস্যরা এসে দোকান থেকে ব্যবসায়ী খোকনকে আটক করে মারধর করতে থাকে। খোকন ভালো ছেলে। তিনি অধূমপায়ী। অথচ তাঁকেই ইয়াবা দিয়ে ফাঁসাতে চেয়েছে পুলিশ। পরে খোকনকে নিয়ে যেতে চাইলে জনতা বাধা দেয়। এর জের ধরেই পুলিশের বিচার দাবি করে জনতা রাত ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। ইউপি চেয়ারম্যান আরো বলেন, পুলিশ সিসি ক্যামেরার মেমোরি ও তার ছিঁড়ে নিয়ে গেছে। হাজার হাজার মানুষ পুলিশের অপরাধ দেখেছে।
আশা করি, অপরাধী পুলিশ সদস্যদের বিচার হবে। তবে এসআই আনোয়ার দাবি করেছেন, ফ্লেক্সিলোডের ব্যবসার পাশাপাশি খোকন ইয়াবা বিক্রি করে জেনে তাঁর দোকানে অভিযান চালিয়ে একটি পুঁটলি উদ্ধার করি। তবে স্থানীয়রা খোকনকে ভালো মানুষ দাবি করে আমাদের আটক করে বিক্ষোভ করেন।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাকের আহমেদ সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রকৃত বিষয়টি জানার চেষ্টা করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত