নিখোঁজের দুই দিন পর যমুনায় পাওয়া গেল ২ ভাইয়ের লাশ

bcv24 ডেস্ক    ০৯:৫২ পিএম, ২০২২-১০-০৩    66

নিখোঁজের দুই দিন পর যমুনায় পাওয়া গেল ২ ভাইয়ের লাশ

জাহাজ দেখতে গিয়ে যুমনা নদীতে নিখোঁজের দুই দিন পর খালাতো দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (০৩ অক্টোবর) সকালে পাবনার নগরবাড়ী নৌ-বন্দরের প্রতাপপুর এলাকায় যমুনা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।

এর আগে শনিবার জাহাজের সঙ্গে ধাক্কা লাগার ভয়ে নৌকা থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয় পান্না সরদার (২৮) এবং পিয়াস শেখ (২০)। তারা দুজনে সম্পর্কে আপন খালাত ভাই। পান্না সাঁথিয়া উপজেলার ভৈরবপুর গ্রামের আক্কাছ সরদারের ছেলে এবং পিয়াস সুজানগর উপজেলার কোলচুড়ি গ্রামের আমিরুল সেখের ছেলে।

পুলিশ ও মৃত পান্নার মামা আনোয়ার হোসেন জানান, শনিবার দুই ভাই নগরবাড়ী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বিয়ে খেতে গিয়েছিল। দুপুরের দিকে ওই এলাকার আরেক যুবকের সঙ্গে দুইজন নগরবাড়ী ঘাটে গিয়ে নৌকায় চড়ে যমুনা নদীতে বেড়াতে যায়।

বেড়ানোর সময় নগরবাড়ী ঘাটে জাহাজের সঙ্গে নৌকার ধাক্কা লাগার ভয়ে নৌকা থেকে তিনজনই নদীতে ঝাঁপ দেয়। এর মধ্যে স্থানীয় ছেলেটি সাঁতরে জাহাজ ধরে বেঁচে গেলেও পান্না ও আশিক নিখোঁজ হয়। রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি টিম শনিবার সারা দিন ও রোববার দুপুর পর্যন্ত খোঁজাখুঁজি করে লাশের সন্ধান না পেয়ে উদ্ধার তৎপরতা বন্ধ করে দেয়।

এরপর সোমবার সকাল ৭টার দিকে প্রতাপপুর জামে মসজিদের কাছে সেখানে থাকা একটি কার্গো জাহাজ ছেড়ে যাওয়ার পর পরই মরদেহ দুটি ভেসে ওঠে। স্রোতের কারণে মরদেহ দুটি জাহাজের নিচে আটকে ছিল বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

নগরবাড়ী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, গত দুই দিন অনেক খোঁজাখোঁজির পরেও না পেয়ে স্থানীয়দের থেকে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহ দুটি পুলিশের হেফাজতে রয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলেই মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে হস্তান্তর করা হবে।

আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম বলেন, এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। 

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত