র‌্যাব পরিচয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার সময় গণধোলাই

bcv24 ডেস্ক    ১২:০৯ এএম, ২০২২-১০-০৫    67

র‌্যাব পরিচয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার সময় গণধোলাই

মাদারীপুরের রাজৈরে র‌্যাব পরিচয় দিয়ে দিনদুপুরে ৫ লাখ টাকা ছিনতাই করার ঘটনায় ৪ ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

গুরুতর আহত ৪ ছিনতাইকারীকে পুলিশ পাহারায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

আটকৃত চালকসহ ৪  ছিনতাইকারী হলেন - শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার গোপালপুর গ্রামের জব্বার খানের ছেলে আলমগীর খান (৩৪), পটুয়াখালী জেলার গলাচিপা চর কাজল  গ্রামের নুর ইসলামের ছেলে রাসেল মাতুব্বর (৩৩), মাদারীপুরে শিবচর উপজেলার  দত্তপাড়া এলাকার বাবু মাতুব্বরের ছেলে জসিম মাতুব্বর (৩২) ও মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর গ্রামের মমিন সরদারের ছেলে আয়ুবালি সরদার (৪৩)। 

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গিয়াস শেখ (৪০) ও তার শাশুড়ি মিনারা বেগম  (৫০) টেকেরহাট উত্তরা ব্যাংক থেকে ৫ লাখ টাকা উত্তোলন করেন। 

একই উপজেলার  নারায়ণপুর গ্রামের বাড়িতে ভ্যানগাড়ি যোগে যাবার পথে উপজেলার বৌলগ্রাম নাম স্থানে পৌঁছালে র‌্যাব পরিচয়ে সাদা রংয়ের একটি প্রাইভেটকার দিয়ে তাদের গতিরোধ করেন অভিযুক্তরা। 

ভ্যানগাড়িতে ইয়াবা আছে - এই কথা বলে ভ্যানযাত্রীদের প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। এসময় ছিনতাইয়ের শিকার ওই ভ্যান যাত্রীরা আত্মচিৎকার করতে  থাকে। তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে ধাওয়া করে ছিনতাইকারী মাইক্রোবাসটিকে একই উপজেলার কদমবাড়ি বাজারে গিয়ে আটক করে। 

পরে  চালকসহ ৪ ছিনতাইকারীকে গণধোলাই দেয় স্থানীয় জনতা। 

এসময় উত্তেজিত  জনতা প্রাইভেটকারটিকে ভাঙচুর করে পার্শ্ববর্তী খাদে ফেলে দেয়। পরে খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণপিটুনিতে আহত ৪ ছিনতাইকারী ও ভুক্তোভোগী গিয়াস শেখকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

উল্লেখ্য, কয়েক দিন আগে একই স্থানে এক পাট ব্যবসায়ীর কাছ থেকে ৮ লাখ টাকা একই কায়দায় ছিনতাই করে একটি চক্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন  জানাযন, তদন্ত করে ছিনতাইকারী চক্রের পুরো গ্যাংটিকে ধরার চেষ্টা করব।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত