শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:১০ এএম
নিয়মের তোয়াক্কা না করে ফেনীর দাগনভূঞা উপজেলায় লাগামহীন লোডশেডিংয়ের কবলে জনজীবনে হাহাকার ও অতিষ্ঠ হয়ে উঠেছে। দাগনভূঞায় বেপরোয়া লোডশেডিংয়ে গ্রামের কোথাও শিডিউল মানা হচ্ছে না। গত ২ দিন ১৭-১৮ ঘণ্টা করে বিদ্যুৎ ছিল না উপজেলার বিভিন্ন স্থানে।
এদিকে বিদ্যুৎ ব্যবহার না করেও গুনতে হচ্ছে অতিরিক্ত বিল। কেন এ ভুতুড়ে বিল জবাবও পাচ্ছেন না গ্রাহকরা। এক্ষেত্রে দাগনভূঞার পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিস বা উপকেন্দ্রে অথবা অভিযোগ অফিসগুলোতে অতিষ্ঠ হয়ে ফোন করলে ফোনও রিসিভ করছে না। কদাচিৎ ফোন রিসিভ করলে ভাবখানা এমন দেখান যে, লোডশেডিং নেই। অথচ সরকার ১ ঘণ্টা করে লোডশেডিংয়ের কথা বললেও পল্লী বিদ্যুৎ সমিতির কেউ এটা মানছে না।
বুধ ও বৃহস্পতিবার সমিতির আওতাধীন দাগনভূঞা এলাকায় গড়ে ১৭ থেকে ১৮ ঘণ্টা করে বিদ্যুৎ ছিল না। কোথাও কোথাও ২০ থেকে ২১ ঘণ্টাও লোডশেডিং হচ্ছে।
অতিমাত্রার লোডশেডিংয়ের কারণে ক্ষুদ্র ও কুঠির শিল্পে উৎপাদন ব্যাহত, স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত এবং ব্যবসায়ীসহ আবাসিক বাসিন্দারা বিপাকে পড়েছেন। সবচাইতে প্রান্তিক মুরগির খামারে হিটস্ট্রোকে শত শত বয়লার মুরগি মারা যাচ্ছে।
পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (পিডিবি) আওতায় উপজেলায় সব স্তরে বিদ্যুৎ বিতরণ করা হচ্ছে। আরইবির ফেনী সমিতির অভিযোগ, তারা প্রতিদিন চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ পাচ্ছে। এ কারণে তারা সরকারি শিডিউল মানতে পারছেন না।
তাদের বক্তব্য, সাধারণ সময়েও সমিতিগুলো গড়ে ২ থেকে ৩ ঘণ্টা লোডশেডিং করে থাকে। পিডিবি বিদ্যুৎ সরবরাহ না দিলে বিতরণ করা সম্ভব হচ্ছে না।
এদিকে ভ্যাপসা গরমে এ লোডশেডিং আরও ১-২ ঘণ্টা বেড়ে যায়। এছাড়া নানা কারণে প্রতিদিন একাধিকবার লাইন ট্রিপ হয়। গ্রাহকরা সেটাকেও লোডশেডিং বলে চালিয়ে দিচ্ছেন।
উপজেলার বিভিন্ন শিক্ষার্থী, আবাসিক বাসিন্দা ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, এখন কোনো কোনো স্থানে ১ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছে আবার পরের দুই ঘণ্টা লোডশেডিং হচ্ছে। কোথাও কোথাও একবার গেলে ৩ ঘণ্টা বা তার বেশি সময়ও লোডশেডিং চলছে। এ সময়ে আবহাওয়া প্রচণ্ড গরম থাকায় জনজীবনে নেমে এসেছে প্রচণ্ড দুর্ভোগ। দীর্ঘক্ষণ লোডশেডিংয়ের জন্য আইপিএসের চার্জ ব্যাকআপ পাওয়া যাচ্ছে না। ভ্যাপসা প্রচণ্ড গরমে বেশিরভাগ নামাজের সময় বিদ্যুৎ থাকছে না, যার জন্য মুসল্লিদের নামাজ আদায় করতে অনেক কষ্ট হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, আইসক্রিমসহ বিভিন্ন ফ্রিজিং পণ্য লোডশেডিংয়ের কারণে নষ্ট হচ্ছে। যেসব পণ্য ফ্রিজে সংরক্ষণ করতে হয় সেগুলো ঠিকভাবে সংরক্ষণ করা যাচ্ছে না। লাভ তো দূরের কথা আমাদের লোকসান গুনতে হচ্ছে।
শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালীন বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকছে না; ফলে এ তীব্র গরমে শিক্ষার্থীরা পাঠগ্রহণ অমনোযোগী ও অসুস্থ হচ্ছে।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির দাগনভূঞা জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, দাগনভূঞা উপজেলায় বর্তমানে ৩টি উপকেন্দ্রে মোট ২৪ মেগাওয়াট চাহিদার বিপরীতে মাত্র ৮ মেগাওয়াট সরবরাহ করা হচ্ছে। যার জন্য লোডশেডিং করতে হচ্ছে। সরবরাহ স্বাভাবিক হলে লোডশেডিং কাটিয়ে উঠতে পারব।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত