প্রধানমন্ত্রীর নির্দেশেই বাংলাদেশ দলের জার্সি পরিবর্তন হচ্ছে

bcv24 ডেস্ক    ০৬:৫৩ এএম, ২০১৯-০৪-৩০    1079


প্রধানমন্ত্রীর নির্দেশেই বাংলাদেশ দলের জার্সি পরিবর্তন হচ্ছে

ব্যাপক সমালোচনার মুথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি বাতিলের ঘোষণা দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন । আসন্ন বিশ্বকাপ উপলক্ষ্যে সোমবার জাতীয় দলের জার্সি উন্মোচন করা হয় । জার্সিতে লাল রং না থাকায় এ নিয়ে ব্যাপক সামালোচনা হয়। এরি প্রেক্ষিতে সোমবার রাতে জার্সি বাতিলের ঘোষণা দেয় বিসিবি প্রধান। প্রধানমন্ত্রীর নির্দেষেই তিনি এ জার্সি বদলের সিদ্ধান্ত নেন বলে জানা যায়। 

এরআগে সোমবার মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিশ্বকাপ জার্সি উম্মোচন করা হয় । এর ছবি প্রকাশিত হওয়ার পরই আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। বেশিরভাগ সমর্থকেরই পছন্দ হয়নি মাশরাফীদের বিশ্বকাপ জার্সি। অনেকেই আবার জার্সির সঙ্গে খুঁজে পেয়েছেন ভিন্ন দেশের জার্সির মিল।

তবে বিষয়টি উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বলেছেন, জার্সির ডিজাইন করা হয়েছে ক্রিকেটারদের পছন্দেই।

এই জার্সিটা গায়ে জড়িয়েই বিশ্ব জয়ের লড়াইয়ে নামবে টাইগাররা। আনুষ্ঠানিক লোগো উন্মোচনে ক্রিকেটারদের হাসিমুখ বলছে, সবাই শতভাগ প্রস্তুত।

জার্সি নিয়ে ক্রিকেটারদের পছন্দ-অপছন্দ জানা যায়নি, তবে টাইগার ক্রিকেটের সমর্থকরা যে তাতে খুব একটা সন্তুষ্ট নন, সেটি পরিষ্কার।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় সমর্থকরা তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। জার্সিতে অনেকেই দেশের পতাকা খুঁজেছেন, না পেয়ে হতাশ হয়েছেন।

কেউ কেউ একধাপ বাড়িয়ে খুঁজে নিয়েছেন ভীনদেশের জার্সির সঙ্গে সাদৃশ্য। ক্রিকেটের সঙ্গে রাজনীতি জড়াতেও দ্বিধাবোধ করেননি সমর্থকরা।

বিপরীত চিত্রও আছে। সমর্থকদের অনেকেই জানিয়েছেন তাদের নিরঙ্কুশ সমর্থন, দলকে জানিয়েছেন শুভকামনাও। জার্সিতে দেশপ্রেম না খুঁজে মাঠের লড়াইয়ে ক্রিকেটারদের শতভাগ চাইলেন। দল জিতলেই তো জিতে যাবে বাংলাদেশটাই!

আলোচনা-সমালোচনায় অবশ্য কান দিচ্ছেননা বিসিবি সভাপতি। জানালেন, ক্রিকেটারদের পছন্দেই হয়েছে বিশ্বকাপের জার্সি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, জার্সিটা ভালোই লেগেছে। আগে ভালো করে দেখিনি। এখন দেখলাম। প্লেয়ারদের মতামত নিয়ে এটা চূড়ান্ত করা হয়। ওরা যেহেতু খুশি, আমিও খুশি।

আলোচনার মূল খোরাক, সবুজ জার্সিতে লালের অনুপস্থিতি। সেটি রাখার চেষ্টা হয়নি তাও কিন্তু নয়। জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান আর বিসিবির সূত্রে জানা গেছে, সবুজ জার্সিতে দেশের নামটি রাখা হয়েছিল লাল রংয়েই। তবে আইসিসির নির্দেশনা মেনেই শেষ পর্যন্ত রাখা যায়নি সেটি।

নানা মুনীর নানা মত থাকতে পারে। ভক্ত সমর্থকদের প্রতিক্রিয়া হতে পারে নানা রং-ঢংয়ের। তবে মাঠে যারা খেলবেন তাদের কাছে এই জার্সিটা সম্মানের, সেই সম্মানটা দেশেরও। আর সেই জার্সি গায়ে মেখেই সমর্থকদের মুখে হাসি ফোটাক মাশরাফী-সাকিব-তামিমরা। সেটাই সবার চাওয়া।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত