দুবাইয়ের আকাশে উড়ন্ত গাড়ি

bcv24 ডেস্ক    ০৮:৫২ পিএম, ২০২২-১০-১২    86


দুবাইয়ের আকাশে উড়ন্ত গাড়ি

ফ্লাইং কার বা উড়ন্ত গাড়ি৷ এতদিন তার কথা আলোচনা হয়েছে শুধু কল্পবিজ্ঞানে। গল্পের বইয়ের পাতা আর সিনেমার পর্দা ছেড়ে এবার বাস্তবে হাজির। শুধু হাজিরই নয়, জনসমক্ষে রীতিমতো উড়ে দেখাল সেই উড়ন্ত গাড়ি।

অনেকটা বড় ড্রোনের মতো দেখতে চীনা বৈদ্যুতিন গাড়ি নির্মাতা কোম্পানি এক্সপেং আইএনসির তৈরি সেই গাড়ি গত সোমবার (১০ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথমবারের মতো আকাশে ওড়ে৷

পেট্রোল, ডিজেল, সিএনজি ও ইলেকট্রিক গাড়ির ধারাবাহিকতায় বেশ কিছুদিন ধরেই ফ্লাইং কার বা উড়ন্ত গাড়ি তৈরির চেষ্টা করছে গাড়ি নির্মাতা কোম্পানিগুলো। এ ক্ষেত্রে সফলতা দেখিয়েছে যুক্তরাষ্ট্র, সুইডেন, চীনসহ বেশ কয়েকটি দেশ। এমনকি বাজারেও আসতে শুরু করেছে উড়ন্ত গাড়ি।

চীনের তৈরি উড়ন্ত গাড়িটির নাম ‘এক্স টু’। দুই আসনের এ বৈদ্যুতিক গাড়িটি উল্লম্বভাবে মাটি থেকে ওপরে ওঠে৷ অবতরণের সময়ও উল্লম্বভাবেই নামে। এর চার কোনায় দুটি করে মোট আটটি প্রপেলার তথা পাখা রয়েছে৷

গত সোমবার দুবাইয়ের আকাশে প্রথমবারের পরীক্ষামূলক উড্ডয়নে মোট ৯০ মিনিট ওড়ে এটি। এটাকে বড় সফলতা হিসেবে দেখছেন সংস্থার কর্তারা। তাদের আশা, পরবর্তী প্রজন্মের কাছে এই উড়ন্ত গাড়ি খুবই জনপ্রিয় হবে।

গাড়িটি খুব শিগগিরই আন্তর্জাতিক বাজারে আনার জন্য কাজ করছে এক্সপেং। তবে এ ক্ষেত্রে কোম্পানিটি খুব একটা তাড়াহুড়ো করতে চায় না। কর্তৃপক্ষ বলছে, ধাপে ধাপে আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করতে চায় তারা।

এক্সপেং অ্যারোএইচটির মহাব্যবস্থাপক মিঙ্গুয়ান কিউ বলেন, ‘আমরা আন্তর্জাতিক বাজারে আস্তে আস্তে প্রবেশ করতে চাচ্ছি। প্রথমে দুবাইকে বেছে নেয়া হয়েছে। কারণ, দুবাই বিশ্বের সবচেয়ে উদ্ভাবনক্ষম শহর।’

এর আগে ২০২১ সালের অক্টোবরে  ফ্লাইং কার উদ্বোধন করেছে সুইডেন। দেশটির গাড়ি নির্মাতা কোম্পানি জেটসন অ্যারোর এ উড়ুক্কু গাড়ির নাম ‘জেটসন ওয়ান’। একটি মাত্র আসন রয়েছে এ গাড়িতে।

তবে খুব বেশি সময় নয়, একবারে মাত্র ২০ মিনিট উড়তে পারে এই ফ্লাইং কার। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬৩ মাইল। গাড়িটি এরই মধ্যে বিক্রি শুরু হয়েছে। এখন পর্যন্ত ১২টি গাড়ি বিক্রি করেছে জেটসন অ্যারো।

ফ্লাইং কার তৈরি করেছে যুক্তরাষ্ট্রও। স্যামসন স্কাইর তৈরি গাড়ির নাম ‘সুইচব্লেড’। এ গাড়িটিও বিক্রি শুরু হয়েছে। এর িমধ্যে প্রায় দুই হাজার মানুষ গাড়ির জন্য বুকিং করেছে। স্যামসন স্কাই গাড়িটি তৈরি করতে ১৪ বছর সময় ব্যয় করেছে। সম্প্রতি গাড়িটি পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। এর গতি ঘণ্টায় ৮৭ কিলোমিটার।


রিটেলেড নিউজ

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত

কী পরিবর্তন নিয়ে আসছে গুগল

কী পরিবর্তন নিয়ে আসছে গুগল

bcv24 ডেস্ক

চারদিকে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জয়জয়কার। বদলের হাওয়া লেগেছে প্রায় সব টেক জায়ান্টের ... বিস্তারিত

কমিউনিটি তৈরি হবে হোয়াটসঅ্যাপে

কমিউনিটি তৈরি হবে হোয়াটসঅ্যাপে

bcv24 ডেস্ক

সামাজিকভাবে একাধিক গ্রুপকে একই কমিউনিটিতে যুক্ত করতে হোয়াটসঅ্যাপ ২০২২ সালের নভেম্বরে চালু করে ক... বিস্তারিত

এক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ যোগ করছেন ইলন মাস্ক

এক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ যোগ করছেন ইলন মাস্ক

bcv24 ডেস্ক

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে এক্সএআই এর তৈরি বট গ্রকও ব্যবহার করতে পারবেন এক্সের প্রিমিয়... বিস্তারিত

হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউনের পর ভাইভারের ‘খোঁচা’

হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউনের পর ভাইভারের ‘খোঁচা’

bcv24 ডেস্ক

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউন নিয়ে ‘খোঁচা’ দিয়েছে আরেক অ্যাপ ভাইভার। সামাজিক যোগাযো... বিস্তারিত

বন্ধ হয়ে যাচ্ছে মিনিক্লিপের অনলাইন সার্ভার

বন্ধ হয়ে যাচ্ছে মিনিক্লিপের অনলাইন সার্ভার

bcv24 ডেস্ক

বন্ধ হয়ে যাচ্ছে এক সময়ের অতি জনপ্রিয় মোবাইল গেম নির্মাতা মিনিক্লিপের সার্ভার। ৮ বল পুল ও আগারিও এই... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত