মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৬ এএম
গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারের বিরোধে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী প্রিন্স মাহমুদ নাহিদ হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে র্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামাল উদ্দিন এক সংবাদ সম্মেলনে জানান, আগের রাতে ঢাকা ও টঙ্গীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন- টঙ্গী পূর্ব থানার বৌ-বাজার এলাকার আবদুল মোতালেব খলিফার ছেলে মামলার প্রধান আসামি মো. আলাউদ্দিন রাফি (২৭), তার সহযোগী নরসিংদীর শিবপুর থানার হরিনারায়ণপুর এলাকার সাদী মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (১৯) ও একই জেলার হাজীপুর এলাকার মো. বেদন মিয়ার ছেলে মো. আহাদুল ইসলাম রনি (২০)। টঙ্গীর দত্তপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে প্রিন্স টঙ্গী থানা ছাত্রলীগের কর্মী ছিলেন।
সংবাদ সম্মেলনে কামাল বলেন, ১ মার্চ বিকালে টঙ্গী পূর্ব থানার টঙ্গী ভরান মুন্সীপাড়া রোডে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্থানীয় কিছু ছেলেদের মারধর করতে দেখেন প্রিন্স। ওই ঘটনায় প্রিন্সের পরিচিত রিফাত নামের এক ছেলেকে রাফির দলের লোকজন মারধর করেন। নাহিদ সেদিন সন্ধ্যায় রিফাতকে তার বাড়িতে দেখতে যান। সেখান থেকে ফেরার পথে রাফির নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসীদল নাহিদের গতিরোধ করে তাকে মারধর করে। এক পর্যায়ে রাফির নির্দেশে সাদ্দাম একটি চাকু দিয়ে নাহিদের বুকের ডান পাশে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনার নাহিদের বাবান রাফিকে প্রধান আসামি করে টঙ্গী পূর্ব থানায় মামলা করেন। গোপনে খবর পেয়ে রাফি ও সাদ্দামকে ঢাকার নিকুঞ্জ এলাকা এবং রনিকে টঙ্গী থেকে গ্রেফতার করা হয়।
ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার: গাজীপুরের টঙ্গীতে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে টঙ্গীর মরকুন এলাকা থেকে বাবুলকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার তারাবাসা এলাকার ফজলুল হকের ছেলে বাবুল মরকুন এলাকায় ভ্যানগাড়ি চালান। স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার দুপুরে মেয়েটিকে বাসায় একা রেখে মা তার দাদার বাড়ি এবং বাবা আশুলিয়ায় তার কর্মস্থলে চলে যান। এ সুযোগে প্রতিবেশী বাবুল কৌঁশলে মেয়েটিকে তার বাসায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটির বাবা ঘটনাটি জানতে পেরে টঙ্গী পূর্ব থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে বাবুলকে গ্রেফতার করে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত