মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩২ এএম
রাজধানীবাসীর মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে ইমামদের সহযোগিতার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ। এই লক্ষ্যে উত্তর বিভাগের আওতাধীন মসজিগুলোর ইমামদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ট্রাফিকের উত্তর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গতকাল সোমবার রাজধানীর নিকুঞ্জে বিভাগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-প্রশাসন) কাজী রোমানা নাসরিন, এডিসি (গুলশান জোন) জাকির হোসেনসহ বিভাগীয় এলাকার প্রায় অর্ধশতাধিক মসজিদের ইমামরা।
এসময় সড়কে দুর্ঘটনার কারণ, ট্রাফিক আইন ও সাইন, সড়ক দুর্ঘটনা রোধকল্পে করণীয়, নিরাপদে রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ, আন্ডারপাস, জেব্রাক্রসিং ব্যবহার করা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। সভায় শুক্রবার জুমার নামাজের খুতবায় ও অন্যান্য নামাজের পর, নিরাপদে রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ, আন্ডারপাস, জেব্রাক্রসিং ব্যবহার করা, সড়ক দুর্ঘটনা রোধকল্পে করণীয় এবং ট্রাফিক আইন ও সাইন সম্পর্কে মুসল্লিদের সচেতন করার লক্ষ্যে বয়ান দেওয়ার জন্য বিভাগের পক্ষ থেকে ইমামদের প্রতি আহ্বান জানান প্রবীর কুমার রায়।
তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে সবার আগে আমাদের সচেতন হতে হবে। এ কাজটি আপনারা (ইমাম) খুব ভালোভাবে করতে পারবেন। জুমার নামাজে অনেক মুসল্লি একত্র হয়। তখন সবাইকে বললে দ্রুত অনেকের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে যাবে। ভবিষ্যতেও সমাজের অন্যান্য জনগোষ্ঠীর মধ্যেও এমন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান প্রবীর কুমার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত