মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩২ এএম
চট্টগ্রামের হাটহাজারীতে রেলওয়ের তেলবাহী ৩টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। ১টি ওয়াগন কালভার্টের গার্ডার ভেঙ্গে চেনখালী খালে পড়ে গেছে। সেটার থেকে খালে সম্পূর্ণ তেল পড়ে গেছে।
চট্টগ্রামের সিজিপি ওয়াই ইয়ার্ড থেকে প্রতিটি ওয়াগনে ৪২ টন করে ফার্নেস অয়েল নিয়ে ৭টি ওয়াগন হাটহাজারী ১০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র পিকিং পাওয়ার প্ল্যান্টে যাচ্ছিল।
গতকাল সোমবার বিকেল ৩টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১১ মাইল সংলগ্ন দেওয়াননগর এলাকায় নাজিরহাটমুখী রেললাইনে চেনখালী খালের সেতুতে উঠতে গিয়ে ৭টি তেলবাহী ওয়াগনের ৩টি লাইনচ্যুত হয় বলে নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, চট্টগ্রামের সিজিপি ওয়াই ইয়ার্ড থেকে হাটহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে ফার্নেস অয়েল নিয়ে যাচ্ছিল ৭টি ওয়াগন। পথের মধ্যে দেওয়াননগর এলাকায় চেনখালী খালের ওপর সেতুতে উঠতে গিয়ে ৩টি ওয়াগন লাইনচ্যুত হয়ে দূর্ঘটনার কবলে পড়ে। একটি ওয়াগন সেতুর গার্ডার ভেঙ্গে খালে পড়ে গেলে সেখান থেকে ফার্নেস অয়েল গুলো পড়ে যায়। প্রতিটি ওয়াগনে ৪২ টন করে ফার্নেস অয়েল ছিল।
রেলওয়ে কর্মকর্তা নাসির উদ্দিন জানান, জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গেছে। চট্টগ্রাম থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। লাকসাম থেকে আরেকটি রিলিফ ট্রেনকে সেখানে যেতে বলা হয়েছে। এ ছাড়া রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।
হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, যাতে তেল গুলো প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে যেতে না পারে সেজন্য বাঁধ দেওয়া হচ্ছে। আমরা ইতোমধ্যে চেনখালী খালের একপাশ থেকে বাঁধ দেওয়া শুরু করেছি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত