রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৬:০৩ এএম
কিছুদিন আগে শুরু হয় বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’-এর শুটিং। এরইমধ্যে এ সিনেমার বেশকিছু অংশের কাজ হয়েছে। গতকাল সকাল ১১ টায় গুলশানের এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘মিশন এক্সট্রিম’ টিমের সকলকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়।
এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবিটির অভিনয়শিল্পী আরিফিন শুভ, তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদসহ সকল শিল্পী ও কলাকুশলী। ‘মিশন এক্সট্রিম’র কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সানী সানোয়ার। দর্শক চাহিদার ওপর ভিত্তি করে সিনেমাটির গল্প বলার ধরন, অ্যাকশন দৃশ্য চিত্রায়ন এবং বিভিন্ন দৃশ্যে প্রযুক্তির ব্যবহার বিশ্বমানে উন্নীত করার পরিকল্পনা
নেয়া হয়েছে বলে জানান ছবির পরিচালক ফয়সাল আহমেদ। তিনি এই সংবাদ সম্মেলনে আরো জানান, গত ২০শে মার্চ থেকে ২০শে এপ্রিল পর্যন্ত এক মাস টানা এই সিনেমাটির শুটিং হয়েছে। চলতি বছর এটি মুক্তি পাবে।
উল্লেখ্য, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ঢাকা অ্যাটাক’র কাহিনীকারও ছিলেন সানী সানোয়ার। সিনেমাটি আলোচিত হওয়ার পাশাপাশি সবশ্রেণির দর্শক কর্তৃক প্রশংসিত হয়। আর ‘মিশন এক্সট্রিম’ হতে যাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’ টিমের দ্বিতীয় সিনেমা।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত