মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৬ এএম
যাত্রীবাহি বাস ও থ্রী হুইলারের সংঘর্ষে নিহত আটজনের পরিবারকে আর্থিক সহয়তা দেওয়া হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে বৃহস্পতিবার রাতে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সহয়তা প্রদান করা হয়েছে।
দুর্ঘটনায় নিহত আটজনের প্রত্যেক পরিবারকে জেলা বাস মালিক গ্রæপের পক্ষ থেকে এক লাখ টাকা এবং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। এ ছাড়া মেয়র সাদিক আব্দুল্লাহ ওই দুর্ঘটনায় নিহত বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝালকাঠির শিলা হালদারের প্রতিবন্ধী বোনকে সিটি কর্পোরেশনে চাকরি দেয়ার প্রতিশ্রæতি দিয়েছেন। একইসাথে সড়ক দুর্ঘটনারোধে সকলকে সচেতন হওয়ার আহবান করেন। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে শীঘ্রই নগরীতে সিটি বাস সার্ভিস চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন মেয়র সাদিক আব্দুল্লাহ। আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বরিশাল-পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন, জেলা বাস মালিক সমিতির সহসভাপতি ইউনুস আলী, যুগ্ম সম্পাদক কিশোর কুমার দে এবং দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ মার্চ সকালে বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড়ের তেঁতুলতলা নামকস্থানে যাত্রীবাহী একটি মাহিন্দ্রার সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত ও তিনজন আহত হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত